০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে ৩২ লিটার চোলাই মদসহ আটক ৩

 দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ এলাকা থেকে ৩২ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার  (২০জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এস আই সারোয়ার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার মরিচার ইউনিয়নের গোলাপগঞ্জ সুন্দরীহাট গাছ সড়কের শ্রমিক অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  তিন জনকে আটক করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার  ইনচার্জ মো: মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামের মৃত: ছাত্রমোহন রায়ের ছেলে মহিন্দ্রনাথ রায়(৪৫),  কৈকুড়ি গ্রামের মৃত ছত্রিশ রায়ের ছেলে সুরেন্দ্র রায় (৪৮) ও একই এলাকার সুকুমার রায়ের ছেলে রনজিৎ রায়(৩৮)
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ৩২লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ লিটার হিসেবে ৬ হাজার ৪শত টাকা। এ বিষয়ে বীরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) ধারায় মামলা দায়েরের হয়েছে জানান তিনি। শুক্রবার দুপুরে আটককৃতদের জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

বীরগঞ্জে ৩২ লিটার চোলাই মদসহ আটক ৩

প্রকাশিত : ০৩:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
 দিনাজপুরের বীরগঞ্জের গোলাপগঞ্জ এলাকা থেকে ৩২ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার  (২০জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এস আই সারোয়ার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার মরিচার ইউনিয়নের গোলাপগঞ্জ সুন্দরীহাট গাছ সড়কের শ্রমিক অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  তিন জনকে আটক করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার  ইনচার্জ মো: মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামের মৃত: ছাত্রমোহন রায়ের ছেলে মহিন্দ্রনাথ রায়(৪৫),  কৈকুড়ি গ্রামের মৃত ছত্রিশ রায়ের ছেলে সুরেন্দ্র রায় (৪৮) ও একই এলাকার সুকুমার রায়ের ছেলে রনজিৎ রায়(৩৮)
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান,বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ৩২লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ লিটার হিসেবে ৬ হাজার ৪শত টাকা। এ বিষয়ে বীরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) ধারায় মামলা দায়েরের হয়েছে জানান তিনি। শুক্রবার দুপুরে আটককৃতদের জেলা আদালতে সোর্পদ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/DS