১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আনোয়ারায় আগুনে পুড়ল ১৮ বসতবাড়ি

চট্টগ্রামে আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৮ টি বসতবাড়ি।আগুনে প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রোববার (২৩ জুন) সকাল ১০টার দিকে বটতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন—হুমায়ূন পারভেজ. মো. ইউনুচ মিস্ত্রী, নুরুল আলম, মো. শাহ আলম, আবদুল মান্নান, আবদুস সবুর, আবদুর রহিম, আবদুল হাকিম, আবদুল গফুর, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন লেদুনী, মো. আনোয়ার, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইদ্রিস ও জেসমিন আক্তার।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ আগুন লেগে একে একে ১৮টি ঘর পুড়ে যায়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘ সকাল ১০ টার পর খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।

বিজেনস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

আনোয়ারায় আগুনে পুড়ল ১৮ বসতবাড়ি

প্রকাশিত : ০৬:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪