১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শনিবার প্রথম হজ ফ্লাইট শুরু

প্রতি বছর হজ পালন করতে সারাবিশ্ব থেকে পবিত্র মক্কায় আসেন লাখ লাখ মানুষ। আগামী শনিবার (১৪ জুলাই) সৌদি আরবের উদ্দেশ্যে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সকাল ৭টা ৫৫ মিনিটে প্রথম এবং ১১টায় অপর ফ্লাইটের মধ্য দিয়ে পর্যায়ক্রমে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজযাত্রী কাবা’র পথে যাত্রা করবেন। বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে সরেজমিনে দেখা যায়, এবারের হজকে কেন্দ্র করে সবধরনের প্রস্ততি সম্পন্ন করেছে হজ কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সার্বিক সহযোগিতায় থাকছে পুলিশ কন্ট্রোলরুমের পাশাপাশি মোতায়ন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রোভার স্কাউট সদস্য, আঞ্জুমান মফিদুল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের সদস্যরাও সদা দায়িত্বে রয়েছেন। সকলের সুবিধার্থে প্রধান ফটকের পাশেই খোলা হয়েছে তথ্যকেন্দ্র। আর কাউন্টারগুলো থেকে হজ গমনেচ্ছুরা তাদের পরিচয়পত্র সংগ্রহ করছেন। চলতি বছর মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সে ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সৌদি এয়ারলাইনন্সে ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ জন যাত্রা করবেন।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৫২৮টি হজ এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রীদের বহনের জন্য আগেই ঠিক করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। এবারই প্রথম হজে যাচ্ছেন পঞ্চাশোর্ধ আবুল কাশেম। সরকারি ব্যাবস্থাপনায় হজযাত্রী কাশেম বিজনেস বাংলাদেশকে বলেন, আমার ফ্লাইট ১৫ জুলাই। সব প্রস্ততি শেষ করেছি। হজে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসাসহ কাগজপত্র সংগ্রহ করতে কোনো জটিলতায় পড়তে হয়নি। এদিকে বেসরকারি ব্যাবস্থাপনায় যারা হজ্জে যাচ্ছেন তাদের অনেকেই এখনো জাননে না কবে তাদের ফ্লাইট, ভিসা বা টিকেটই কেনা হয়েছে কিনা। এমন একজন হজযাত্রী ফজলুল হক বিজনেস বাংলাদেশকে জানান, এজেন্সি জানিয়েছে আগস্টের প্রথম সপ্তাহে আমার ফ্লাইট।

তবে তারা ভিসা বা টিকেট রেডি করেছে কিনা তা যাচাই করতে পারি নাই। শনিবার প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে জানিয়ে হজ পরিচালক মো. সাইফুল ইসলাম বিজনেস বাংলাদেশকে বলেন, আমাদের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। এখন সবাই পরিচয়পত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত আমরা বলতে পারি প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ওইদিন সকাল ৭টা ৫৫ মিনিটে ?বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর দ্বিতীয় ফ্লাইটটি যাবে সকাল ১১টায়। হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। আর হজ পালন শেষে ২৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শনিবার প্রথম হজ ফ্লাইট শুরু

প্রকাশিত : ০৯:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮