১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

পাবনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চুল্লির প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করতে পাবনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ জুলাই) সকাল ১১টা ৫০মিনিটে তিনি পাবনায় পৌঁছান।

পাবনা সফরকালে প্রধানমন্ত্রী জেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পাবনা-মাঝগ্রাম রেলপথের উদ্বোধনসহ ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পাবনায় এখন সাজ সাজ রব। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ব্যানার, ফেস্টুন, আলোকজসজ্জা আর তোরণে পাবনা সেজেছে নতুন সাজে। পাবনা সার্কিট হাউজ, পুলিশ লাইন্স মাঠে সৌন্দর্য বর্ধনসহ চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী আরও নতুন উন্নয়নের ঘোষণা দেবেন বলে আশা পাবনাবাসীর।

সফরসূচি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার বেলা সাড়ে ১১টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় চুল্লির প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন ও সংক্ষিপ্ত সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাশান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী মি. ইউরি ইভানোভিচ বোরিসভ। শুভেচ্ছা বক্তব্য দেবেন আইএইএ’র পরিচালক মি. দোহী হান। স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

পরে বিকাল সাড়ে ৩টায় পুলিশ লাইন্স মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ, ঈশ্বরদী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত রেলপথ, ঈশ্বরদী থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পাবনা মেডিক্যাল কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়ন প্রকল্পসহ ৪৯টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাবনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮