১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইল কারাগার থেকে ১৪৬ জন জামিনে মুক্ত 

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টার পর তাদের মুক্তি দেওয়া শুরু হয়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এসব মামলা করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত থেকে ১৪৬ জনকে জামিন দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

জনপ্রিয়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

টাঙ্গাইল কারাগার থেকে ১৪৬ জন জামিনে মুক্ত 

প্রকাশিত : ০১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪