০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

হলিউড মাতানো প্রিয়াঙ্কা চোপড়া ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিদিন খবরের শিরোনাম হচ্ছেন তার সম্পর্ক নিয়ে। তাঁর ১০ বছরের ছোট পপস্টার নিক জোনাসকে নিয়ে ক’দিন আগেই ভারত ঘুরে গেলেন। কিন্তু সবস্ময়ই প্রিয়াঙ্কা নিককে নিয়ে রাখঢাক করে আসছিলেন।

তবে এবার আর আর কোনো প্রলেপ দিয়ে ঢেকে দেয়া নয়, প্রেমের কথা প্রকাশ্যেই স্বীকার করলেন। গত বৃহস্পতিবার একটি ডিনার পার্টিতে অংশ নিয়ে প্রিয়াঙ্কা নিক জোনাসকে নিয়ে ভারত সফরের কথা আলোচনা করেন। আর সেখানেই স্বীকার করেন তাঁদের প্রেমের সম্পর্কের কথা।

প্রিয়াঙ্কা বলেন, আমি ও নিক পরস্পরকে চিনছি ও জানছি। প্রতিনিয়ত আমরা দুজনকে আবিস্কার করছি। ভারত সফর নিয়ে বলেন, নিকের জন্য এট দারুণ একটি অভিজ্ঞতা।

তিনি বলেন, ‘আমার ধারণা নিক ভারত সফরের পুরোটা আনন্দময় সময় কাটিয়েছে, উপভোগ করেছে।’ ভারত সফরে প্রিয়াঙ্কা নিক জোনাসকে তাঁর মা মধু চোপড়ার সাথে পরিচয় করিয়ে দেন। ‘নিক বেশ মজা করেছে, ওর ভালো সময় কেটেছে’ প্রিয়াঙ্কা যুক্ত করেন।

জানা গেছে, সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পাশপাশি নিক ও তিনি একই ধরনের আঙটি ডান হাতের আঙুলে পরেছেন। এরকম কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ও নিকের আঙুলে ‘ম্যাচ’ করা আঙটি।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশিত : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮