১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে ফেরি চলাচল করলেও ঢেউয়ের কারণে তা চলাচল ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকে বাতাস বইতে থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। এছাড়াও নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রচণ্ড স্রোত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ

প্রকাশিত : ১২:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮