০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই পরিচালনা পর্ষদের অনুমোদন দেন।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

উল্লেখ্য, বুধবার এস আলম গ্রুপকে ইসলামী ব্যাংক থেকে বের করে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ

প্রকাশিত : ০৬:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪