১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ার আদালতে জামিন পেলেন মাহমুদুর রহমান

অামার দেশ সম্পাদক মাহমুদুর রহমা‌নের বিরু‌দ্ধে দা‌য়ের করা মানহা‌নি মামলায় জা‌মিন মঞ্জুর ক‌রে‌ছেন কুষ্টিয়ার একটি অাদালত। এই মামলার বাদী ছিলেন কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইয়া‌সির অারাফাত তুষা‌র।

র‌বিবার দুপুর ১২টায় কু‌ষ্টিয়ার সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট অাদালতের বিচারক এমএম মো‌র্শেদ ১০ হাজার টাকা জামান‌তে স্থায়ীভা‌বে এই জা‌মিন মঞ্জুর ক‌রেন। এ সময় অামার দেশ সম্পাদক মাহমুদুর রহমান অাদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

এ‌দি‌কে জা‌মিন মঞ্জুর করায় অস‌ন্তোষ প্রকাশ ক‌রে ছাত্রলীগ নেতারা অাদালত চত্ব‌রে মাহমুদুর রহমান‌কে অবরুদ্ধ ক‌রে রা‌খে। এ সময় তারা মাহমুদুর রহমা‌নের বিচার চে‌য়ে অাদালত চত্ব‌রে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেন। দুপুর ৩টায় এ সংবাদ লেখা পর্যন্ত তি‌নি অাদালত চত্ব‌রে অবরুদ্ধ ছি‌লেন।

জানা গে‌ছে, গত বছ‌রের ১লা ডি‌সেম্বর বাংলা‌দেশ প্রেসক্লা‌বে বাংলা‌দেশ ডে‌মো‌ক্রে‌টিক কাউ‌ন্সিল অা‌য়ো‌জিত অা‌লোচনা সভায় অামার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু, শেখ হা‌সিনা ও টিউ‌লিপ সি‌দ্দিকী‌কে নি‌য়ে কটূক্তিমূলক বক্ত‌ব্য প্রদান ক‌রেন। সেই বক্ত‌ব্যের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ইয়া‌সির অারাফাত তুষার গত বছ‌রের ১০ ডি‌সেম্বর অামার দেশ সম্পা‌দকের বিরু‌দ্ধে কু‌ষ্টিয়া অ‌তি‌রিক্ত জু‌ডি‌শিয়াল ম্যা‌জি‌ষ্ট্রেট অাদাল‌তে বাদী হ‌য়ে মানহা‌নি মামলা দা‌য়ের ক‌রেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার আদালতে জামিন পেলেন মাহমুদুর রহমান

প্রকাশিত : ০৩:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮