১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সুজানগরে স্ব-উদ্যোগে দেড় কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত

পাবনার সুজানগর ও বেড়া উপজেলার সীমান্তবর্তী মাসুমদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যবর্তী ও সাগরকান্দী ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের জনগণের জনদূভোগ লাঘবে স্ব-উদ্যোগে এলাকাবাসী পদ্মা নদী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার হালটের, দেড় কিলোমিটার হালটের ভেকু দিয়ে মাটি কেটে সড়কে রূপান্তর করেছে।

রবিবার দুপুরে সড়কে মাটির কাজ শেষ হওয়ার পর এলাকাবাসী দোয়া মাহফিল ও ভুড়ি ভোজের আয়োজন করে।

এলাকাবাসীর দাবী করে বলেন, বিগত ৩৮ বছর যাবত রাস্তা না থাকার কারণে পদ্মা নদী খেওয়া পাড়াপার হয়ে রাজবাড়ীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ছিলো। মাঠের ফসল ঘরে তুলতে খুবই কষ্টদায়ক হতো, এ কারণে এলাকাবাসীর যৌথ উদ্যোগে টাকা, মাটি, শ্রম দিয়ে এ সড়ক মরা পদ্মা নদী পর্যন্ত গিয়ে সড়কের কাজ শেষ করেছে।

মোল্লা মোহাম্মাদ আলী জানান, এ সড়কের বাকি অংশ ও মরা পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণ হলে রাজবাড়ীর সাথে এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। চরাঞ্চল থেকে মাঠের ফসল কৃষক খুব সহজেই ঘরে তুলতে পাববে।

সাবু খান বলেন, সরকারের কাছে আবেদন বাকি হালটকে সড়কে রূপান্তর ও মরা পদ্মার উপর ব্রিজ করে এলাকার মানুষের জনদুর্ভোগ লাঘব করা হোক। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়াতে এ এলাকার মানুষ সব দিক দিয়ে অবহেলিত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সুজানগরে স্ব-উদ্যোগে দেড় কিলোমিটার সড়কের কাজ সমাপ্ত

প্রকাশিত : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮