০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ভূয়া মেজর আটক করেছে সেনাবাহিনী

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে বাসিদুর রহমান (৩৮) নামের এক ভুয়া মেজর ও তার স্ত্রী বেলিনা আক্তার আটক হয়েছেন। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ী,  দেশীয় অস্ত্র, পার্সপোর্টসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত বাসিদুর রহমান কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের পুত্র ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে  সন্দেহ হলে এলাকাবাসী সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর  দেন। খবর পেয়ে  সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ  করেন।
সেনাবাহিনীর মেজর পরিচয় দেয়া বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী   আটক করে থানায় সোপর্দ করেছে বলে থানার অফিসার ইনচার্জ  ( ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানিয়েছেন।
ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জে ভূয়া মেজর আটক করেছে সেনাবাহিনী

প্রকাশিত : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫