১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট একদিনে ৩ অভিযান পরিচালিত

দুদক অভিযান এক(১) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কুষ্টিয়া কর্তৃক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ৩.৯ কিলোমিটার সড়ক মেরামত কাজে নানাবিধ অনিয়মের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। প্রকল্পটি সরেজমিন পরিদর্শনকালে উক্ত প্রকল্প সংশ্লিষ্ট সিডিউল ও কার্যাদেশসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনায় দেখা যায় যে, ঘোড়ামারা–পোড়াদহ জিসি ভায়া মশান সড়ক সংস্কার প্রকল্পটি ০২টি প্যাকেজে ভাগ করা হয়েছে। যার প্রাক্কলিত মূল্য (২,৫১,১৮,১২৬+ ২,৯৭,৭৫,২৮২)= ৫,৪৮,৯৩,৪০৮/- টাকা। অভিযানকালে দেখা যায়, প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অনুমোদিত সিডিউলের সাথে বাস্তবায়িত কাজের পরিমাপ ও ব্যবহৃত উপকরনের গুনগত মান প্রাথমিকভাবে যাচাইয়ে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। নিরপেক্ষ বিশেষজ্ঞ কর্তৃক প্রদত্ত প্রতিবেদন ও সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতরূপে পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। অভিযান দুই(২) প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্যাকসিন ক্রয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাণিসম্পদ অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কার্যালয় পরিদর্শন করে। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক অনুপস্থিত থাকায় পরিচালক (প্রশাসন) -এর সাথে অভিযোগের বিষয়ে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। অভিযান তিন(৩)মাগুরা গণপূর্ত বিভাগে দরপত্র আহ্বান না করে অনিয়মের আশ্রয় নিয়ে বিভিন্ন কাজ নামমাত্র বাস্তবায়নপূর্বক সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম গণপূর্ত বিভাগ, মাগুরা কর্তৃক সম্পাদিত ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন কাজ সরেজমিনে পরিদর্শন করে। টিম উক্ত দপ্তর হতে প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র উক্ত সংগ্রহ করে। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

দুদক এনফোর্সমেন্ট ইউনিট একদিনে ৩ অভিযান পরিচালিত

প্রকাশিত : ০৮:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫