১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ১৪৪ নারীকে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৪৪ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সোমবার সকালে ঝিনাইদহ শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑসাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, যুগ্ম সম্পাদক এম শাহজাহান, যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও সদর পৌরসভার ১৪৪ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পুরো কার্যক্রমটি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, “নারীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি সেলাই মেশিন একটি পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, এই উপহারের মাধ্যমে ১৪৪টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে।”
তিনি আরও বলেন, “সমাজের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে এগিয়ে আসা। এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ঝিনাইদহে ঈদ উপহার হিসেবে ১৪৪ নারীকে বিএনপি নেতার সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত : ০৮:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫