০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

ঢাকার হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল মোড়ল গলিতে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়েছি মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসকরা জানিয়েছে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মুখের মধ্যে গুলি ঢুকে কপাল দিয়ে বের হয়ে গেছে। এসআই আরও জানান, ওই যুবক হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য।  পেশায় ওয়ার্কশপ কর্মচারী। তবে কে বা কারা তাকে গুলি করেছে। তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত চলছে। আহত গিয়াসের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৮:৪৯:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫