১০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) ও সাবেক সংসদ সদস্য মো. মাহবুব আলী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ এপ্রিল) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, মাহবুব আলী দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৪৮ লাখ ৯১ হাজার ৭১৮ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। অপর মামলায় তার স্ত্রী শামীমা জাফরিন স্বামীর সহযোগিতায় ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৭৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাহবুব আলীর স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উকিলপাড়া গ্রামে।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

প্রকাশিত : ০৮:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫