চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছেন সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ নগদ টাকা নকল স্বর্ণের বার উদ্ধার করেন সেনাবাহিনীর একটি টহল টিম।
সোমবার (২৬ মে) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলার মৌলভী দোকান থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের পুত্র মো. রিপন (৩৫) এবং একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের পুত্র মাহাবুব আলম (৪০)।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সাতকানিয়া আর্মি ক্যাম্পের টহল টিম মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে আয়েশা আক্তার দোহাজারী থেকে সিএনজি অটোরিক্সা যোগে কেরানীহাট আসার পথে মৌলভী দোকানে ছিনতাইকারী একটি দল সিএনজির ড্রাইভার সহ মো:এনামুল হাসান এবং মাহবুর আলম যাত্রী সেজে আয়েশা আক্তারের পাশে উঠে বসে, পরবর্তীতে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে।এসময় তার কাছে থাকা কানের দুল এবং টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন এবং ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় সাতকানিয়া আর্মি ক্যাম্পের টহল টিম দুই ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে অবৈধ স্বর্ণের নকল বার, কানের দুল সাথে থাকা দুটি ছোট মোবাইল ফোন এবং নগদ ৫২৬০টাকা ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। ছিনতাইকারীদের সেনাবাহিনীর তত্বাবধানে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ জন মহিলা দোহাজারী থেকে সিএনজি করে কেরানীহাট আসার সময় মৌলভীর দোকানে আসলে তখন নকলস্বর্ণের বার দেখিয়ে কানের দুল নিয়ে ফেলে, তাদের কে সিএনজি থেকে জোর করে নামিয়ে দেন, তখন মহিলারা চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় এবং সাতকানিয়া উপজেলার সেনাবাহিনীর টহল টিম ছিনতাইকারীদের কে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, সেনাবাহিনীর সদস্যরা ছিনতাইকারীদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় ব্যবস্থা নিচ্ছি ।
ডিএস./




















