বরিশালে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ মে) বেলা ২ টায় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষন কেন্দ্রে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে ‘বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, উদ্ভাবন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয়’ তুলে ধরার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইউনিসেফ এর প্রতিনিধি ডাঃ আশরাফ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ডব্লিউ এইচ এর প্রতিনিধি ডাঃ ফয়সাল কবির, জেলা ইপিআই সুপারিন্টেন্ড এ বি এম এনায়েত হোসেন।সভায় বক্তারা বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) বাংলাদেশ সরকারের সফল উদ্যোগগুলির মধ্যে অন্যতম। ১৯৭৯ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে বাংলাদেশে ইপিআই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৮৫ সালে ইপিআই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের উদ্দ্যোগ নেওয়া হয়। ঢাকা শহরে ইপিআই কার্যক্রম ১৯৮৯ সালে প্রাথমিকভাবে যাত্রা করে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগীয় শহরে বিস্তৃত কর হয়। সাফল্যের ধারাবাহিকতায় গত ৪৫ বছরে বাংলাদেশ টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে এবং ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) নির্মূল বা নিয়ন্ত্রণেও যথেষ্ঠ অগ্রগতি অর্জন করতে সামর্থ্য হয়। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইপিআই কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
ডিএস../




















