০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

দেশের অগ্রযাত্রায় মুজিব থেকে সজীব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠালেন। দেশের অগ্রযাত্রায় মুজিব থেকে সজীব।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গাজীপুর ও বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুজিব থেকে যাত্রা শুরু করে আমরা আজ সজীব পর‌্যন্ত পৌঁছে গেছি। জাতির জনক দিয়ে গেছেন ভূ-উপগ্রহ কেন্দ্র। আর জয় দিলেন স্যাটেলাইট। যার সুফল আমরা ভোগ করা শুরু করেছি।

তিনি বলেন, আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো। ৭ মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারবা না। আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সভাপতিত্ব করছেন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেশের অগ্রযাত্রায় মুজিব থেকে সজীব: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮