০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে ‘সড়ক পরিবহন আইন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘সড়ক পরিবহন আইন’ আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি বিমানবন্দর সড়কে বাসচাপায় শিক্ষার্থী নিহত হওয়ার পর সড়ক পরিবহন আইন আবারো আলোচনায় আসে।

এর আগে, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও দুর্ঘটনা রোধকল্পে দ্রুত সড়ক পরিবহন আইন দ্রুত প্রণয়নের সুপারিশ করেছিলো সংসদীয় স্থায়ী কমিটি। গত ২৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসের বাধ্যবাধকতা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তির বিধান রেখে নতুন ওই আইনের খসড়া গত বছর ২৭ মার্চ মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। পরে সেটি ভেটিংয়ের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।

ট্যাগ :

আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে ‘সড়ক পরিবহন আইন’

প্রকাশিত : ১১:০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮