০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিক্ষার্থীরা ঘরে ফিরলেই পরিস্থিতি স্বাভাবিক হবে: কাদের

অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা ঘরে ফিরলেই পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে।

শনিবার ধানমন্ডিস্থ অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অায়োজিত সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কাদের কলেন, অান্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। অনেকগুলো বাস্তবায়নের পথে। তাই অাবার তাদের বলবো অনেকে ঘরে ফিরেছে, তোমরাও ঘরে ফিরে যাও।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অাইন পাস হচ্ছে। অাগামী সোমবার মন্ত্রিসভায় এবং পরবর্তী সংসদ বসলে এ অাইন পাস করা হবে।

নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কাদের বলেন, তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িতে গেছেন এবং অার্থিকভাবে সহযোগিতা করেছেন। এরপর অার কী বলার থাকে?

তিনি বলেন, কোমলমতি ছাত্রদের অান্দোলনে যখন অনুপ্রবেশকারী ঢোকে এবং সহিংস ঘটনা ঘটায় তখন ছাত্রদের সেটা দেখতে হবে এবং একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে সরকার ব্যবস্থা নেবে।

ওবায়দুল কাদের কলেন, বিএনপি নামক একটি নালিশ পার্টি অাছে। এরা জনগণ থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফখরুলসহ প্রথম সারির নেতারা পদত্যাগ করলে দেশের মানুষ মুক্তি পায়, বিএনপির নেতারাও মুক্তি পায়।

এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল অালম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, বি এম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. অাবদুস সোবহান গোলাপ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শিক্ষার্থীরা ঘরে ফিরলেই পরিস্থিতি স্বাভাবিক হবে: কাদের

প্রকাশিত : ০৪:০০:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮