০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘বাজে ভাষা’ ব্যবহার করায় শাস্তি পেলেন রনি

ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে পুরো দল যখন ফুরফুর মেজাজে তখন খানিকটা বিষণ্ণ পেসার আবু হায়দার রনি।

ম্যাচে ‘বাজে ভাষা’ ব্যবহার করায় শাস্তি পেয়েছেন রনি। তাই তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৪তম ওভারে রোভমান পাওয়েল তাকে উড়িয়ে মারলে রনি আপত্তিকর ভাষা ব্যবহার করেন। তাই আইসিসি তাকে জরিমানা করে।

অবশ্য রনি দোষ স্বীকার করেছেন, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একই কারণে শাস্তি পেতে হয়েছে আরেক পেসার রুবেল হোসেনকে।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

‘বাজে ভাষা’ ব্যবহার করায় শাস্তি পেলেন রনি

প্রকাশিত : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮