১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

খুলনায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

খুলনা মহানগরীতে চার ঘণ্টায় পাগলা কুকুরের কামড়ে ১৯ জন জখম হয়েছেন। তাদেরকে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে মহানগরীর নতুন বাজার, রূপসা, কাস্টমঘাট ও সাহেবের কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার (নার্স) পঙ্কজ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হচ্ছেন মো. সাহাবুদ্দিন (৩০), মো. খোকন (৪৫), মাহফুজুর রহমান (৩২), সাকিব (২৮), নূর আলম (১৮), আব্দুল বারিক (৬০), মো. ইসমাইল (৬০), আলম হোসেন (৫৫), ইউনুস সরদার (৪৫), অলোক কুমার মন্ডল (৪৫), মাহবুবুর রহমান (৪০), খোকন (৫৬), আরিফুল (২২), সৌরভ (১৯), আশিষ সরকার (৫২), মিজান (২৬), জয়ন্ত মল্লিক (২৯), মাহফুজ (২৫) ও শাওন (২৬)। আহতরা জানান, একটি পাগলা কুকুর বিভিন্নস্থানে তাদেরকে কামড়ে আহত করেছেন। অধিকাংশই পায়ে ও আঙ্গুলে জখম হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেনজির আহমেদ আহতদের চিকিৎসা দিয়েছেন। তাদেরকে মঙ্গলবার সকালে পরবর্তী ডোজের ভ্যাকসিন নিতে আসতে বলা হয়েছে।

ট্যাগ :

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

খুলনায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

প্রকাশিত : ১১:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮