০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ফিরছেন প্রীতি জিনতা

প্রীতি জিনতা। বলিউডের জনপ্রিয় এক নাম। তবে রুপালি পর্দায় সর্বশেষ ২০০৮ সালে তাকে দেখা গেছে ‘হেভেন অন আর্থ’ ছবিতে। যদিও তাঁর এই শেষ ছবিটি একেবারেই ফ্লপ। তারপর জনপ্রিয় এই নায়িকা যেন বলিউড থেকে এক প্রকার হারিয়ে যান। তবে ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি।

তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। ‘ভাইয়াজী সুপারহিট’ নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে। প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ফিরছেন প্রীতি জিনতা

প্রকাশিত : ০৯:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮