০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

দেউলিয়ার কারণে নালিশ করাই বিএনপির রাজনীতি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তিনি বলেন, বিএনপি এখন দেউলিয়া হয়ে গেছে, তাই তাদের রাজনীতি এখন নালিশ করা।

কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার ১১টায় স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, এতিমের টাকা মেরে খাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দিয়েছে আদালত। একমাত্র আদালতই পারে তাকে মুক্তি দিতে। তাই আন্দোলন ও বিদেশিদের কাছে নালিশ করে তাকে মুক্ত করা যাবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতা আসবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে আসল আর না আসল তার জন্য নির্বাচন থেমে থাকবে না।

হানিফ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালিন তাদের মধ্যে বিএনপি-জামায়াতের ক্যাডাররা ঢুকে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি তদন্তপূর্বক বিচার দাবি করছি।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের অনেক দাবি মেনে নিয়েছে এবং তার বাস্তবায়নও শুরু হয়ে গেছে। সড়কে মুত্যুর মিছিল যাতে কমে আসে সেজন্য কঠোর আইন করা হয়েছে। আইনের প্রয়োগে শুরু হলেই বাংলাদেশের সড়ক নিরাপদ হওয়ার পাশাপাশি দুর্ঘটনা অনেক কমে আসবে।

স্মার্ট পরিচয়পত্র উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, এডিএম হাসান হাবিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোস্তাক আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দেউলিয়ার কারণে নালিশ করাই বিএনপির রাজনীতি

প্রকাশিত : ০৩:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮