০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে জয় পেলেন শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। জামায়াতে ইসলামী মনোনীত এ প্রার্থী দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী ঘোষণা হন।

এ আসনে শুরুতে ত্রিমুখী লড়াইয়ের আভাস থাকলেও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে জামায়াত ও বিএনপি প্রার্থীর মধ্যে। বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন নাজমুল মোস্তফা আমিন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ছিলেন শরীফুল ইসলাম চৌধুরী।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার সব কেন্দ্রের বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৯০,৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল মোস্তফা আমিন পেয়েছেন ৫৮,৮৭৮ ভোট। হাতপাখা প্রতীকের শরীফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১,৮২৬ ভোট।

পোস্টাল ভোটেও এগিয়ে ছিলেন শাহজাহান চৌধুরী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১০,২৫৫ ভোট, যেখানে ধানের শীষ প্রতীক পেয়েছে ২,৩৫৪ ভোট।

সব মিলিয়ে ৩২,১০৩ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহজাহান চৌধুরী। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয় । কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

চট্টগ্রাম-১৫ আসনে জয় পেলেন শাহজাহান চৌধুরী

প্রকাশিত : ০২:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬