১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়ে জেলখানায় বিকাশ কর্মকর্তা

নওগাঁ শহরে দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন এক বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার। পুলিশি তদন্তে নাটকের আসল রহস্য উন্মোচিত হলে বিষয়টি সামনে আসে।

জানা যায়, নওগাঁ শহরের দয়ালের মোড়ে অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস ‘মাশরুম ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী গত ২০ ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদ তারিকুল ইসলাম-কে ফোনে জানান, তার প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার মো. সাব্বির হোসেন (পিতা: সাইফুল ইসলাম) অফিসিয়াল দায়িত্ব পালনকালে ছিনতাইয়ের শিকার হয়েছেন।

অভিযোগে বলা হয়, নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হাসাইগাড়ী বিল এলাকায় কোল্ড স্টোরেজের পশ্চিম পাশের ব্রিজ সংলগ্ন নির্জন পাকা সড়কে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। সাব্বির হোসেন দাবি করেন, ২০ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এসে তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং ব্যাগে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানার পৃথক দুটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট এলাকার প্রবেশ ও বহির্গমন পথ পর্যবেক্ষণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করা হয়।

এক পর্যায়ে সাব্বির হোসেনের দেওয়া বর্ণনার সঙ্গে সিসিটিভি ও প্রযুক্তিগত তথ্যের অসঙ্গতি ধরা পড়ে। সন্দেহের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা শাখায় তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভেঙে পড়েন এবং স্বীকার করেন যে ছিনতাইয়ের ঘটনাটি ছিল সাজানো।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত এক বছর ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনোতে আসক্ত হয়ে পড়েন। জুয়ার টাকা জোগাড় এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যেই তিনি দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজান।

ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মাশরুম ইন্টারন্যাশনালের অপারেশন ম্যানেজার জনাব তন্ময় কুমার ঘোষ বাদী হয়ে সাব্বির হোসেনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশ্বাসভঙ্গ ও আত্মসাতের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করেন।

পরে জেলা গোয়েন্দা শাখা অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, এ ধরনের মিথ্যা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় ও সম্পদের অপচয় ঘটায়। তাই অভিযোগ দায়েরের ক্ষেত্রে সবাইকে সত্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান

ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়ে জেলখানায় বিকাশ কর্মকর্তা

প্রকাশিত : ০৯:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬