কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়ন পরিষদের গয়েশপুর আলোর দিশারী মানবসেবা সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা পরিচালক প্রবাসী মো. মোয়াজ্জেম হোসেনের হাজী বাড়িতে কুমিল্লার সেরা মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী মানবসেবা সংগঠনে উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সভাপতি শাহেদ বিন আলী আজাদ, সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র নাথসহ কার্যকরী কমিটির সদস্যরা। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আলোর দিশারী মানব সেবা সংগঠন উপদেষ্টা পরিষদের সদস্য উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, উপদেষ্টা আইরিন সরকার, উপদেষ্টা বাবুল মিয়া হাজী, উপদেষ্টা শরিফ আহম্মেদ, রেবেকা সুলতানা । সভাপতি সাইদুল ইসলাম,(রিয়াদ) সাধারণত সম্পাদক রাসেল আহম্মেদ, স্থায়ী কমিটি পরিচালক রাসেল মিয়া, রিতা সরকার -রুনা আক্তার স্থায়ী পরিচালক এস,বি,সুমন সহ সভাপতি নুর নবী,অর্থ বিষয়ক সম্পাদক আশ্রাফুল আলম, মো: রুপম প্রধান সহ-সাংগঠনিক সম্পাদক,প্রচার সম্পাদক, আলমগীর মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক আল -আমিণ প্রদান মাওলানা তাজুল ইসলাম, মিসু খান, মহসিন সরকার রাসেল মিয়া নয়ন প্রমুখ । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে আলোর দিশারী মানব সেবা সংগঠন অরাজনৈতিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক ও মানবিক কার্যক্রম কাজগুলো করে আসছে সামনের দিনগুলোতেও এ ধরনের মানবিক কাজগুলো অব্যাহত থাকবে।



















