১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ফরিদপুরে ইজিবাইক চোরের চক্র আটক

ফরিদপুরে সংবদ্ধ ইজিবাইক চোরের মূল চক্রের একাধিক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এই সংক্রান্তে আজ বুধবার ‌ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে থেকে জানাযায়, ফরিদপুর জেলার বিভিন্ন ইজিবাইক পার্কিং থেকে ইজিবাইক চুরি ঘটনা ঘটে। ভুক্তভোগীরা এই বিষয়ে কোতোয়ালি থানা মামলা দায়ের করেন।

সেই ধারাবাহিকতা ধরে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার মাধ্যমে এই চক্রটিকে আটক করেন।

জানাযায়,আটককৃত অপরাধীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে ইজিবাইক চুরি করে থাকেন। চুরি করা ইজিবাইক গুলো শনাক্ত এড়াতে ভেঙে যন্ত্রাংশ আলাদা করা, রং পরিবর্তন, ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করা এবং অবৈধ গ্যারেজে নতুনভাবে সংযোজন করে বিক্রি করতেন।

পুলিশ আরও জানায়, ফরিদপুর বোয়ালমারী, মধুখালী ও কোতয়ালী থানা এলাকাসহ শরীয়তপুর ও মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৮টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।এর মধ্যে ১৩টি সচল এবং ৫টি অচল ইজিবাইক রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ ইজিবাইকের যন্ত্রাংশ ও কাটার মেশিন উদ্ধার করা হয়।

আটককৃত আসামী, মোজাম্মেল মণ্ডল, ইলিয়াস হোসেন, আবুল হোসেন মোল্লা, তানভীর শেখ, আওয়াল বিশ্বাস, বদিউজ্জামান মোল্লা, মৃদুল, মিলন খান, মোঃ আশরাফ, শহীদ শিকদার, জুয়েল রানা ও রনি মিয়া।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবাই পেশাদার ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে ইজিবাইক চোরের চক্র আটক

প্রকাশিত : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬