০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী পৃথক দুইটি অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মোটর সাইকেলসহ ১০ (দশ) কেজি গাঁজা ও ২৬১ (দুইশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। মাদক কারবারিরা হলেন, মোঃ সম্রাট মিয়া (২৫), পিতা- তাজুল ইসলাম, গ্রাম- দজনগর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বাপ্পী মিয়া (৩০), পিতা-মীর কাশেম, গ্রাম- সুলতানপুর, সদর ব্রাহ্মণবাড়িয়া, মোঃ রিপন (৪২), পিতা- আব্দুল মান্নান, গ্রাম-মিজমিজি উত্তরপাড়া এবং মোঃ রাকিবুল হক শুভ(৩০) পিতা-মৃত জহিরুল হক গ্রাম মিজমিজি পশ্চিমপাড়া উভয় থানা সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ। পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, প্রথম অভিযানে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (৬ মার্চ) সকাল ৬:৩০ –

মিনিটের দিকে অত্র থানাধীন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের উজান ভাটি হোটেলের সামনে থেকে সন্দেহভাজন ১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। অন্য এক অভিযানে সকাল ৬ঃ ৫৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে।

এ সময় মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশী করে তাদের হেফাজত থেকে ২৬১ (দুইশত একষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। টলারে অভিযানে আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত আইনে পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে এবং বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডিএস,

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

প্রকাশিত : ১০:০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬