০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।

তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। শুক্রবার (৬ মার্চ) ০৪ঃ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে এসব বিদেশী মদ উদ্ধার করা হয়। পুলিশের এক প্রেস ব্রিফিং থেকে জানা যায়, থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ পেয়ে বাঞ্ছারামপুর থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ড এর দশদোনা মধ্যপাড়া এলাকার মোঃ হাসান (৪৫) এর ঘরে অভিযান চালাতে গেলে এসময় আসামী হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীর বসত ঘরের ভেতর অভিযান চালিয়ে ভারতীয় ১০ (দশ) বোতল মাদকদ্রব্য (মদ) উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন জানান, গোপন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করে ১০ (দশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সামর্থ হয়েছি। পলাতক আসামী হাসানের বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জিরো টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৬:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬