সমাজের ভাগ্য উন্নয়নে নানামুখী পরিকল্পনার মাধ্যমে হাতে হাত রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সংগঠন ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির আয়োজনে ও উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শান্তির বার্তা ছড়াতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার শহরের প্রাণকেন্দ্র পৌর কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আরিফ খানের সঞ্চালনায় ও ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম খোকনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজ সেবক ও অত্র সংগঠনের দাতা সদস্য আলহাজ্ব খন্দকার মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও সংগঠনটির আজীবন দাতা সদস্য ডাঃ মোঃ নোমান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুর রহমান বাবুল,এটলাস শিপিং কর্পোরেশনের ডিরেক্টর ও উক্ত সমিতির আজীবন সদস্য মোঃ আবুল ফয়েজ চৌধুরী।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী হাম্মাদুল ওয়াদুদ, উপদেষ্টা এডভোকেট কাজী ফরিদুল হক বুলবুল, উপদেষ্টা এডভোকেট গোলাম সারোয়ার খোকন,উপদেষ্টা কাজী নজরুল ইসলাম খাদেম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাহার চৌধুরি, উপদেষ্টা ও পৃষ্টপোষক কে এম সফিকুর রহমান, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সবুজ,সমিতির আজীবন সদস্য মোঃ সেলিম ভূইয়া, দাতা সদস্য বোরহান উদ্দিন ভূইয়া,সাবেক সাধারণ সম্পাদক সাফির উদ্দিন চৌধুরী রনি সহ প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র – হাফিজুর রহমান মোল্লাহ (কচি), ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ- সভাপতি আলহাজ্ব এবিএম মমিনুল হক। ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতি মানুষ ও মানবতার জন্য সব সময় নিরলস ভাবে কাজ করে থাকে । তারা প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমযান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সবাইকে একসাথে বসার ও ভাব বিনিময় করার সুযোগ করে দিয়েছে তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা সবাই তাদের বক্তব্যে উক্ত সমিতির আরও উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং সমিতিটির সহযোগী ও শুভাকাঙ্ক্ষী হয়ে ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম ভূইয়া ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আরিফ খান তারা তাদের নিজ নিজ বক্তব্যে ইফতার ও দোয়া মাহফিলে আসা উপস্হিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ইফতার ও দোয়া মাহফিলটির সার্বিক সহযোগীতায় ছিলেন,ব্রাহ্মণবাড়িয়াস্হ আখাউড়া উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান উপদেষ্টা ও সমন্নয়ক এ টি এম নিসার ভূইয়া,সমিতির সাবেক সভাপতি এডভোকেট কবি হুমায়ুন কবীর ভূইয়া, সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম পলাশ, সহ- সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত সরকারসহ প্রমুখ। সবশেষে ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহ ও দেশবাসীসহ সকলের সুখ ও সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা মোঃ আনোয়ার হোসাইন।
ডিএস..























