সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৮ মার্চ) শহরের প্রানকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয়পার্টি,জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম ও গণধিকার পরিষদ এর নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ও জেলা বিএনপির সিনিয়র- সহ সভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ইফতার ও দোয়া মাহফিলে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া – ( নবীনগর– ৫ ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান,(নাসিরনগর -১) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান, জেলা জামাতের আমীর মাওলানা মোবারক হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সহ ভিবিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আইনজীবী, পেশাজীবী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্হিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সবাইকে নিয়ে আগামী দিনের সুন্দর বাসযোগ্য সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ তথা ব্রাহ্মণবাড়িয়া গড়তে কাজ করে যেতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এরই সাথে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি ইফতার ও দোয়া মাহফিলে আগত সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে সমবেত হয়ে তা সাফল্যমন্ডিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের আত্মার মাগফেরাত কামনা সহ মুসলিম উম্মাহ, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ উপস্থিত সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ।
ডিএস./























