ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৭২ কেজি গাঁজা ও একটি পিকাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, শনিবার (৭ মার্চ) সকাল ১১ঃ৩০ থেকে শুরু করে রবিবার (৮ মার্চ) রবিবার রাত ০৩ঃ ৩০ মিনিট পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে মাদক ও পিকাপসহ এইসব আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামী তিনজন হলেন, মোঃ শরীফ মিয়া (৩৮), পিতা- মৃত সুরুজ মিয়া সর্দার, গ্রাম – কান্দারপাড়, জাকারিয়া ইসলাম শুভ,পিতা- মৃত ফরিদ মিয়া, গ্রাম-নয়নপুর,উভয় থানা কসবা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং রিয়া মনি (১৯) স্বামী- মোঃ শামীম, সাং- আলীনগর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা।
এরমধ্যে এক অভিযানে গত শনিবার ( ৭মার্চ ) বিকাল ০৩ঃ ৪৫ মিনিটের দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়ার নানু মিয়ার টং দোকানের পাশে লাল মিয়ার ভরাটকৃত জায়গার উপর একটি সন্দেহভাজন পিকআপ দেখে পুলিশ এগিয়ে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। এ সময় পুলিশ পিকাপটিতে তল্লাশী চালিয়ে গাড়ি থেকে ৩৫ (পয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় সেখান থেকে কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান জিরো টলারন্স। আটকৃত আসামিদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শরীফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। মাদক কারবারিদের আটকের পর কসবা থানায় এ সংক্রান্ত বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকের প্রচলিত আইনে পৃথক ৪টি মাদক মামলা রুজু করে বিচার কার্য সম্পাদনের জন্য তাদের সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডিএস./






















