০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাঞ্ছারামপুরের ফ্যামিলি কার্ড বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনগনের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এর মধ্য থেকে অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বাঞ্ছারামপুর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড, আসাদনগর মহল্যায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও (বাঞ্ছারামপুর -৬) সংসদীয় আসনের এমপি মোঃ জুনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রমুখ। উল্লেখ্য, প্রথম পর্যায়ে সারাদেশে ৩৭ হাজার নারী প্রধান পরিবারকে তাদের মোবাইল ওয়ালেটে জিটুপি পদ্ধতিতে ২৫০০ করে টাকা বিতরণ এবং ফ্যামিলি কার্ড এর রেপ্লিকা প্রদান করা হয়। এই পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে দেশের ১৪ টি উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড, আসাদনগর মহল্লায় এই ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয় । সরকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রয়েছে সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়।

ডিএস./

ট্যাগ :

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাঞ্ছারামপুরের ফ্যামিলি কার্ড বিতরণ

প্রকাশিত : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬