০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রাসেল (৩১) পিতা- মোঃ তারু মিয়া,গ্রাম- হাসিমপুর (ভাটামাথা), মোঃ জাবেদ খাদেম (২৭) পিতা- মৃত জামিল হোসেন খাদেম, গ্রাম দুর্গাপুর (মধ্যপাড়া) ও মোঃ অলিউল্লাহ ভূইয়া বাবু (২২) পিতা মৃত মিজান ভূইয়া গ্রাম- ধরখার (উত্তর পাড়া)থানা- উভয় আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামের তিন ডাকাতকেগ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অত্র থানার ২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন বাগানে ১০/১২ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। পুলিশ সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থলে পৌছালে ঘটনাস্থল হইতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ডাকাতরা পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ১ টি লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা বাট সহ লম্বা ২৭ ইঞ্চি, ১টি লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা বাট সহ লম্বা ২৮ ইঞ্চি, ১ টি লোহার তৈরী দেশীয় ছুরি, যাহা লম্বা ১২ ইঞ্চি, ১ টি সবুজ রঙ্গের টেপযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা লম্বা ২২ ইঞ্চি, ১ টি ষ্টিলের ফোল্ডিং দেশীয় ছুরি,যাহা লম্বা ৭ ইঞ্চি, ১ টি পুরাতন লোহার রড, যাহা লম্বায় ২৪ ইঞ্চি, ও ১ টি Huawei y6 pro পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ রাসেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক ও ১টি ডাকাতি মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে বিচার কার্যের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ০৩:১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬