০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক দুই অভিযানে জাল টাকার বড় চক্রের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১৩ লাখ টাকার বেশি জাল নোট। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাদকদ্রব্যও।

সোমবার দুপুরে র‍্যাব-১২ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন, র‍্যাব -১২ এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া।

র‍্যাব-১২ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ হাজার টাকার জাল নোট।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ধোপাকান্দি এলাকায় এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় এক পলাতক আসামি হাকিম শেখ (৩৬)-কে ধরতে অভিযান চলছে।

অন্যদিকে, পৃথক আরেক অভিযানে সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল এলাকায় মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫)-কে ১৯৬ বোতল মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ পৃথক অভিযানে গ্রেফতার ৫

প্রকাশিত : ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬