০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জামালপুরে স্ত্রী হত্যায় স্বামী আমিনুলের মৃত্যুদন্ড

জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ ও ১লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

বাদী পক্ষের আইনজীবী মোঃ ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে পেটে লাথি দেয়ে। এতে সুজানা আক্তারের মৃত্যু হয়। এঘটনায় নিহত সুজানা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিন জনকে আসামী করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আমিনুল ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ ও ১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত আসামী আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

পরে আমিনুল ইসলাম কে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

জামালপুরে স্ত্রী হত্যায় স্বামী আমিনুলের মৃত্যুদন্ড

প্রকাশিত : ০৪:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬