০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

নওগাঁ শহরের একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি আর সুপার পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, প্রায় এক বছর ধরে জাহিদ ইসলাম ওই পরিবহনে কাজ করছিলেন। বাসটির ইঞ্জিন মেরামতের জন্য সোমবার সকালে বরুণকান্দি মোড়ের কালুর গ্যারেজে আনা হয়। রাতে খাবার শেষে সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েন তিনি। মঙ্গলবার সকালে ইউসুফ তাকে ঘুম থেকে ওঠার জন্য একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খোরশেদ আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

বাসের ভেতরেই হেলপারের মৃত্যু, ময়নাতদন্তে কারণ জানার অপেক্ষা

প্রকাশিত : ০৪:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬