০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নওগাঁয় মধ্যরাতে ডিবি পুলিশের অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মধ্যরাতের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০১ এপ্রিল ২০২৬) দিবাগত গভীর রাতে নওগাঁ সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে যে, কোচগাড়ী থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা সুমন (৪৪), পিতা মৃত ফজলুর রহমান, তার নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা মজুদ করে রেখেছেন। একই সঙ্গে তিনি খুব শিগগিরই এসব মাদক অন্যত্র সরিয়ে ফেলতে পারেন বলেও তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে এবং রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার শয়নকক্ষের খাটের নিচে রাখা দুটি বস্তার ভেতর থেকে চারটি পৃথক পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ৫ কেজি করে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

অভিযান শেষে সুমনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের পরিমাণ ও ধরন বিবেচনায় তাকে একজন সক্রিয় ও বড় মাপের মাদক ব্যবসায়ী বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও গতিশীল করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে তারা বদ্ধপরিকর।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

নওগাঁয় মধ্যরাতে ডিবি পুলিশের অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬