০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

পারিবারিক কলহের জেরে পোরশায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. মকিম (৩৬) ওই গ্রামের মৃত ওলিদের ছেলে। নিহত মোছা. মর্জিনা খাতুন (২৮) একই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী মকিম ঘরের ভেতরে থাকা একটি প্রেসার কুকার দিয়ে স্ত্রী মর্জিনা খাতুনের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তিনি মর্জিনার মাথার পেছনে, মুখমণ্ডল ও নাকে গুরুতর আঘাত করেন। এতে তিনি মারাত্মক রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। পরে একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে অভিযুক্ত মকিমকে পালানোর সময় গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আমার ভাইকে বাঁচান’ সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

পারিবারিক কলহের জেরে পোরশায় স্ত্রীকে নির্মমভাবে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

প্রকাশিত : ০৫:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬