ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে মোঃ ছালাম (৬৫) ও মোঃ ছামছুজ্জামান (৩৯) নামের দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল ) সকালে আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুগ্ন গরুর মাংস বিক্রির সাথে জড়িত থাকায় এদের দুজনকে আটক করে এই জরিমানা করা হয়। পরে জব্দকৃত রুগ্ন গরুর মাংশ মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিলউদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঐ দুই ব্যক্তি অসুস্থ একটি গরু অন্য এলাকা থেকে জবাই করে নিয়ে এসে কৌশলে কলেজ পাড়ায় বিক্রি করছিল।
এ ঘটনায় ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এমন বিবেচনায় তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছালামকে ১০ হাজার টাকা এবং শামছুজ্জামানকে ৫ হাজার টাকা মোট ১৫০০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক ব্যাবস্থা নিতে আমরা বদ্ধপরিকর ।
ডিএস./



















