০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

তিনদিনেও খোঁজ মেলেনি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণীর শিক্ষার্থী, উদ্বেগে পরিবার

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাইদুল ইসলাম অনিক (১৫) নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর তিনদিন পার হলেও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারসহ এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা যায়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় অনিক। কিন্তু দিন শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনিক গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। বিকাল পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজে বিদ্যালয়ে গেলে জানতে পারেন, সে সেদিন স্কুলেই যায়নি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা মোসা. চাঁন বানু গত বুধবার দুপুরে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ২০।
নিখোঁজ অনিকের মা মোসা. চাঁন বানু বলেন, আমার ছেলে কোথায় আছে জানি না। তিনদিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ পাইনি। প্রশাসনসহ সবার কাছে আমার ছেলেকে দ্রুত খুঁজে পেতে সহযোগিতা কামনা করছি।

তিনি আরও জানান, অনিকের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের স্কুল ড্রেস এবং সঙ্গে একটি ব্যাগ ছিল।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং কিশোরকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

তিনদিনেও খোঁজ মেলেনি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ নবম শ্রেণীর শিক্ষার্থী, উদ্বেগে পরিবার

প্রকাশিত : ০৫:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬