ফরিদপুরে পল্লী কবি জসীম উদ্দিন এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ সহ জসিম ফাউন্ডেশন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা পল্লী কবি জসীম উদ্দিনের জীবন, সাহিত্যকর্ম ও গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরেন। তারা বলেন, পল্লী কবি জসীম উদ্দিন শুধু ফরিদপুরের গর্বই নন, তিনি সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলার গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বদরবারে তুলে ধরেছে।
অনুষ্ঠানে কবির জীবন ও কর্মের ওপর রচিত ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।
এর আগেপ্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর ফরিদপুর আগমন উপলক্ষে জেলা সার্কিট হাউজে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ।
এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এ সময় প্রধান অতিথি ফরিদপুরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। হেরিটেজ উদ্বোধন করেন, অসহায় মানুষের মাঝে বস্তু বিতারণ সহ শহরেরঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
ডিএস./



















