০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

আহসান হাবীব জুয়েল এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত

স্যানিটারী ইন্সপেক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (এসআইডব্লিউএবি) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আহসান হাবীব জিলানী জুয়েল। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। শুক্রবার (০৩ মার্চ) রাতে মহাখালীর ঢাকা আইএইচটি অডিটরিয়ামে সংগঠনটির সাধারন সভায় এই কমিটি ঘোষনা করেন সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল।

জানা গেছে, কমিটি মেয়াদ শেষ হওয়ায় সদ্য সাবেক সভাপতি মজিবুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে এসআইডব্লিউএবির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় স্বাগত বক্তব্য দেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা নাসির উদ্দিন রতন। সাধারন সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সর্ব সম্মতিক্রমে আহসান হাবিব জিলানী জুয়েলকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক পদে বরিশালের সৈয়দ এনামুল হক, রংপুরের মানিকুজ্জামান মানিক, সদস্য পদে ঢাকার আব্দুল করিম মিয়া, মনির হোসেন, আ: হালিম, চট্রগ্রামের নিজাম উদ্দিন, রাজশাহীর মাহমুদ রেজা, নরসিংদীর সাইফুল ইসলাম, সিলেটের সাইফুল ইসলাম। এছাড়াও সদস্য পদে খুলনার জালাল উদ্দিনকে ও সদ্য সাবেক সভাপতি মজিবুর রহমান উজ্জ্বলকে প্রধান উপদেষ্ঠা করা হয়েছে।

আহ্বায়ক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাজ্ঞ কমিটি করার জন্য বলা হয়েছে।

আহসান হাবীব জিলানী জুয়েল জানান, এসআইডব্লিউএবি একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠন পরিচালনার ক্ষেত্রে সদস্যদের পাশাপাশি সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন তিনি।আহসান হাবীব জিলানী জুয়েল দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

আহসান হাবীব জুয়েল এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত

প্রকাশিত : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬