কুমিল্লা বুড়িচংয়ে মোক্তল হোসাইন মেমোরিয়্যাল একাডেমির বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল করিম।প্রধান আলোচক উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ শামীম হোসেন।
মোক্তল হোসাইন মেমোরিয়্যাল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান শিক্ষক মিসেস নাজমা বেগমের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি যথাক্রমে উপস্থিত ছিলেন আসাদনগর কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন,জোবেদা খাতুন কলেজের প্রভাষক সাংবাদিক এম এ হান্নান রুকন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।তিনি বলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম রেজা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।তার কৌশলী ও যোগ্য পরিচালনায় স্কুলটি একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
ডিএস./



















