বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি। গতকাল রবিবার বিকাল থেকে সীতাকুণ্ড পৌরসভা চত্বরে এ উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের পর থেকেই সীতাকুণ্ড সদরে হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে পৌরসভা অডিটোরিয়াম নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। পরে পৌর চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং সদস্য সচিব মোঃ মোরসালিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম-আহ্বায়ক সালামত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।
বক্তারা বলেন, সীতাকুণ্ড বিএনপিকে বিভক্ত করতে নানা সময়ে ষড়যন্ত্র হয়েছে। তবে আসলাম চৌধুরীর দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে দল বড় ধরনের সাফল্য অর্জন করেছে।
সদস্য সচিব মোঃ মোরসালিন বলেন, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে সীতাকুণ্ডে একটি আদর্শ ও মডেল বিএনপি গড়ে তুলতে কাজ করবে। প্রতিটি ইউনিয়নে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে এবং আসলাম চৌধুরীর নেতৃত্বকে শক্তিশালী করতে এই কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। সমাপনী বক্তব্যে ডাঃ কমল কদর আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ডিএস./



















