০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

জনভোগান্তি দুরীকরণে নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে নাচোলের সর্বস্তরের জনগণ। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশনটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দির্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ।নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন হয়।

নাচোল উপজেলাবাসীর এই ভোগান্তি কমাতে অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতার বক্তব্য রাখেন।

এছাড়াও নাচোলের সর্বস্তরের জনগণ মানববন্ধন অংশগ্রহণ করেন।

পাম্প মালিকদের সাত দিনের আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই পাম্প থেকে লাভ কী?

নাচোল উন্নয়ন ফোরামের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ বলেন, পাম্প কর্তৃপক্ষ যদি চালু করতে ব্যর্থ হয়, তাহলে বিক্রয় করতে অথবা ভাড়া দিতে পারেন। আমরা কিনে নিয়ে চালু করবো। কিন্তু এভাবে জনসাধারণকে কষ্ট দিতে পারেন না।

নাচোলের সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে বক্তারা বলেন, পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, অনতিবিলম্বে পাম্পটি চালু দেখতে চাই। তারা আরও বলেন, এক সপ্তাহের মধ্যে পাম্পটি চালু না করলে ক্ষুব্ধ জনগণ যে কোন প্রতিক্রিয়া দেখাতে পারেন।

মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসন ও প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন আয়োজকগণ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন

প্রকাশিত : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬