০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আশুগঞ্জে প্রাইভেটকারসহ ১৯৫ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১৯৫ (একশত পঁচানব্বই) কেজি গাঁজাসহ ১ টি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ১২ঃ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ প্রাইভেটকারটি আটক করা হয়।

এই ঘটনায় দুজন পলাতক রয়েছে বলে জানা যায়। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে, থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় রৌশন জলিল স্কুলের সামনে পাকা রাস্তার উপর যানজটে থাকা অবস্থায় ১ টি প্রাইভেটকার দেখতে পেয়ে সন্দেহ হলে তাতে তল্লাশি চালাতে এগিয়ে যেতে থাকলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফুয়াদ হাসান সাকিব (৩১) পিতা- হাজী সিরাজ আলী, গ্রাম- সোয়াবই, থানা- মাধবপুর,জেলা- হবিগঞ্জ ও মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১),পিতা- ঝাড়ু মিয়া,গ্রাম- কমলপুর (আমলাপাড়া), থানা- ভৈরভ,জেলা- কিশোরগঞ্জ নামে দুজন দ্রুত কৌশলে গাড়ি থেকে নেমে সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এ-সময় পুলিশ প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত মাদক (গাঁজা) উদ্ধার করে ও প্রাইভেটকারসহ তা জব্দ করে ।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অত্র বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তাদের গ্রেফতারে সকল থানায় বার্তা প্রেরণসহ জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আশুগঞ্জে প্রাইভেটকারসহ ১৯৫ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত : ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬