০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল ) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় এক মুদি দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা মোট ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এসব জ্বালানি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন জানায়, জব্দকৃত জ্বালানি বর্তমানে প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন

সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ

প্রকাশিত : ০৪:২৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬