১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন: গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা এলাকার নলুবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এবং তাদের অংশগ্রহণে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন, প্রায় ৫০০ ফুট পাইপ এবং ৫টি বেলচা জব্দ করা হয়। অভিযানে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন (৪০), মাইজবিলা এলাকার মোহাম্মদ আব্দুল্লাহ (২৯) এবং ৬নং ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ার বাসিন্দা জাহাঙ্গীরকে (২৫)।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামছড়ি খালের তীরবর্তী এলাকায় টিলা কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন: গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান

প্রকাশিত : ০৪:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬